শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

এনসিপি নেতারা হঠাৎ ভারত প্রীতি শুরু করেছে: সোহেল রানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

এনসিপি নেতারা হঠাৎ ভারত প্রীতি শুরু করেছে: সোহেল রানা

দীর্ঘদিন হলো অভিনয় থেকে অবসর নিয়েছেন নন্দিত অভিনেতা সোহেল রানা। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এবার দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং অনলাইনে অশালীন মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (৯ অক্টোবর) এক পোস্টে সোহেল লিখেছেন, “আমরা সকলেই গালিগালাজ করতে জানি কিন্তু ভদ্রতা বা সভ্যতার কারণের জন্য করি না। কিন্তু ইদানিংকালে কিছু মহিলা হঠাৎ করে ভারত সম্পর্কে যে ভাষায় কথা বলছে তা আসলে সহ্যের সীমার বাইরে। এনসিপি নেতারা হঠাৎ ভারত প্রীতি শুরু করেছে, মেয়েগুলো তো দৌলতদিয়ার মেয়েদের ভাষাকেও অতিক্রম করেছে। ‘বিদেশ যাবে ৪-৫ দিনের জন্য যাওয়া-আসা ভাড়া সব আমার, সঙ্গী হয়ে যাবে!’—জামায়াতের নেতারা শুধু ছেলেদের কাছে যায় না, প্রমাণ আমি নিজে। ওরা আমার কাছেও আসে! শিক্ষিকার কি নির্লজ্জ স্বীকারোক্তি, ‘আমারটা তুমি দেখবে, তোমারটা আমি দেখব চাইলে শেয়ার করো’—এমনি হাজারো ধরনের নির্লজ্জ উক্তি।”

অভিনেতা জানান, তিনি কিছুদিনের জন্য ফেসবুক থেকে অবসর নেবেন। 

পোস্টের শেষে অভিনেতা লিখেছেন, কেউ তাঁর কথায় আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। নিজের গুনে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর