শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সেন্সরের কাঁচি মেনে ছাড়পত্র পাচ্ছে সালমান খানের সিনেমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

সেন্সরের কাঁচি মেনে ছাড়পত্র পাচ্ছে সালমান খানের সিনেমা 

একের পর এক সিনেমা ফ্লপ যাওয়ায় সালমান খানের ক্যারিয়ারের ভিত অনেকটাই নড়বড়ে। প্রয়োজন ছিল একটি ব্যবসাসফল ছবি। কিন্তু সেটিও হচ্ছিল না। বারবার সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আপত্তিতে আটকে যাচ্ছিল মুক্তিপ্রতীক্ষিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এবার যেন কপাল খুলল ভাইজানের। সম্প্রতি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পেয়েছে ছবিটি। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, সরকারের পক্ষ থেকে অনাপত্তি পাওয়ায় মাতৃভূমি সিনেমার মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে সিনেমাটির সংশোধিত সংস্করণ পছন্দ হয় কর্তাদের। এরপরই মেলে অনাপত্তি পত্র। 

তবে এই এনওসি পেতে কম কাটখড় পোড়াতে হয়নি ভাইজানকে। কেননা গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি ছবিটি নিয়ে উদ্বিগ্ন ছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাই পরিবর্তন আনা হয় চিত্রনাট্যে। নতুন সংস্করণে ভারত-চীনের ইতিবাচক সম্পর্ক তুলে ধরা হয়েছে। এরপরই মিলেছে অনাপত্তি পত্র।

শুরুতে ছবির নাম ছিল ব্যাটল অব গালওয়ান। পরে নাম বদলে হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত হলেও নতুন সংস্করণের কোথাও গালওয়ান বা চীনের নাম উল্লেখ করা হয়নি। এসব শর্ত মেনেই মিলেছে নো অবজেকশন সার্টিফিকেট। 

আরআর 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর