মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শাহরুখকে চড় মেরেছিলেন মিঠুন, ফাঁস করলেন ফারাহ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

শাহরুখকে চড় মেরেছিলেন মিঠুন, ফাঁস করলেন ফারাহ খান 

বলিউড কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান এখন পুরোদস্তুর ইউটিউবার। তারকাদের ঘরের খবর বাইরে আনা-ই যেন তার কাজ। এবার তার মুখ দিয়ে ফাঁস শাহরুখ খান ও মিঠুন চক্রবর্তীকে নিয়ে তেমনই এক গোপন। ফারাহ জানিয়েছেন, একবার শাহরুখকে চড় মেরেছিলেন মিঠুন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি মিঠুনের মুম্বাইয়ের বাড়ি যান ফারাহ। বেশ কিছু আড্ডার মুহূর্ত ভাগ করে নেন নিজের ইউটিউব ভ্লগে। সেখানেই ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ শুটিংয়ের সেই অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা ফাঁস করেছেন ফারাহ।

‘ওম শান্তি ওম’ ছবির ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে শিল্পা শেঠি, সালমান খান, সাইফ আলি খান, রানি মুখার্জি থেকে শুরু করে রেখা— হিন্দি সিনেমার প্রায় ৩২ তারকাকে হাজির করেছিলেন শাহরুখ। মিঠুনও ছিলেন সেখানে। মহাগুরু সেটে পা রাখতেই হুমড়ি খেয়ে পড়েন সবাই। এক নারী জ্ঞান হারান।

মিঠুনের সে স্টারডমে মুগ্ধ ফারাহ স্থির করেন বাস্তবের দৃশ্যটি পর্দায়ও রাখবেন। সে কারণেই গানের দৃশ্যে জ্ঞান হারাতে দেখা যায় এক নারীকে।
শুটিংয়ের অভিজ্ঞতা থেকে ফারাহ জানান, শাহরুখকে তিনি বলেছিলেন মিঠু যেভাবে নাচছেন, ঠিক সেই স্টেপগুলোই ফলো করতে। কিন্তু ‘কিং খান’ কিছুতেই ডিস্কো ড্যান্সারের সেই আইকনিক স্টেপ মেলাতে পারছিলেন না! তখন মিঠুনদা ভালোবেসে শাহরুখের মাথায় হালকা ‘থাপ্পড়’ কষিয়ে দেন।ফারাহ সেই দৃশ্যটি কাট না করে মূল গানেই রেখে দিয়েছিলেন, যা আজও দর্শকরা স্ক্রিনে দেখতে পান।

আজ ২৯ সেপ্টেম্বর মিঠুন চক্রবর্তীর জন্মদিন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। প্রথম চলচ্চিত্রি এনে দেয় জাতিয় পুরস্কার।  ‘ডিস্কো ড্যান্সার’, ‘ড্যান্স ড্যান্স’, ‘প্যায়ার ঝুকতা নেহি’-র মতো জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। টলিউডেও হয়ে ওঠেন মেগাস্টার। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর