সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন সালমান খানের ভাই আরবাজ খান। সেখানে ভাইজানকে নিয়ে প্রশ্ন করতেই এক পাপারাজ্জির দিকে তেড়ে যান সালমানভ্রাতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল ২ অক্টোবর মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে আরবাজের মুখোমুখি হন এক পাপারাজ্জি। ‘বিগ বস্ ২০’-এ ট্রলিং নিয়ে সালমানের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে আরবাজের প্রতিক্রিয়া জানতে চান তিনি। তবে বিষয়টি এড়িয়ে যেতে চান আরবাজ। ঠিক আছে… অনেক ধন্যবাদ, ধন্যবাদ” বলতে বলতে পাশ কাটিয়ে চলে যান তিনি।
ঘটনাটি এখানে শেষ করেননি আরবাজ। একটু পর ওই পাপারাজ্জির দিকে তেড়ে যান তিনি। জানতে চান, ‘গয়না নিয়ে প্রশ্ন ছিল? আজকের অনুষ্ঠান সংক্রান্ত প্রশ্ন করছিলেন?’ বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়াতেই সমালোচনা শুরু হয়েছে। আরবাজের আচরণে ওদ্ধত্য দেখছেন কেউ কেউ। ভাইকে নিয়ে প্রশ্নের উত্তর না দিয়ে কেন তিনি সরে গেলেন? প্রশ্নটি তুলেছেন অনেকে। তবে কোনো প্রতিক্রিয়া জানাননি আরবাজ।
একটা সময় প্রায়ই বলিউডে দেখা যেত আরবাজকে। এখন অনিয়মিত। শেষ দেখা গেছে ‘বিহু অ্যাটাক’ ছবিতে। সুজ়াদ ইকবাল পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ডেজ়ী শাহ, রাহুল দেব, রজ়া মুরাদ প্রমুখ।
আরআর




