বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

শুটিং সেটে আহত অমিতাভ বচ্চন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

শুটিং সেটে আহত অমিতাভ বচ্চন 

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ -এর শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে আহাত বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। গত বুধবারের পর্বে বিষয়টি অভিনেতা নিজেই জানিয়েছেন। 

সাধারণত কেবিসি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের উদ্বোধনী বক্তব্য দিতে দেখা যায় অমিতাভকে। তবে ওই পর্বে তাঁকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তাকে এভাবে বসতে দেখে উপস্থিত দর্শকদের মাঝে উদ্বেগ তৈরি হয়। 

এ সময় অভিনেতা জানান, আগের দিনের শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান এবং হাঁটুতে আঘাত পান। হাটুর ব্যথার কারণে ঠিক মতো দাঁড়াতে পারছেন না। তাই বাধ্য হয়ে বসেই তাঁর মনোলগ দিয়েছেন বলে জানান তিনি। তবে দর্শকদের আশ্বস্ত করে তিনি বলেন, চোটটি খুব একটা গুরুতর নয়। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

বর্তমানে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের ১৮তম মৌসুম সঞ্চালনা করছেন। এর আগে তাঁর একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে অবসরের গুঞ্জন উঠেছিল। ব্লগে অবসরের ইচ্ছা কথাটি লেখার পর থেকে অভিনয় ছাড়ার জল্পনা তৈরি হয়। তবে পরে স্পষ্ট করে জানান, তিনি কাজ থেকে অবসর নেওয়ার কথা বলেননি, বরং ঘুমাতে যাওয়ার কথা বোঝাতে চেয়েছিলেন। 

অভিনেতাকে সর্বশেষ নাগ অশ্বিনের ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমায় দেখা গেছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর