শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার 

মারধর ও সাড়ে পাঁচ লাখ রুপি চাঁদাবাজির অভিযোগে চেন্নাইয়ের এক ছোটপর্দার অভিনেত্রীকে গ্রেফেতার করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার মাইলাপোর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত অভিনেত্রীর নাম বর্ষিণী ভেঙ্কট। তিনি চেন্নাইয়ের মাইলাপোর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত তাঁর পলাতক সহযোগীদের ধরতে অভিযান চলছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তাঁর সহযোগীরা মিলে তরুণ নামের এক শেয়ারবাজারের ব্যবসায়ীকে তাঁদের প্রযোজিত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু তরুণ তাদের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।

এর জেরে গত ২২ আগস্ট ভোরে তরুণ যখন বাইরে থেকে নিজের হোটেলে ফিরছিলেন, তখন বর্ষিণী ও তাঁর সহযোগী সঞ্জয়সহ চারজন মিলে তাঁর ওপর চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করে জোরপূর্বক নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

মারধরের পরও থামেনি হয়রানি। অভিযুক্ত সঞ্জয় নিয়মিত ফোন করে প্রাণনাশের হুমকি দিতেন। প্রাণভয়ে তিনি বাধ্য হয়ে বর্ষিণীর ব্যাংকে ৩ লাখ টাকা এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে ২ লাখ টাকা পাঠান। এরপর অভিযুক্ত সঞ্জয় আরও ২৭ লাখ টাকা চাঁদা দাবি করে তাঁকে হুমকি দিতে থাকেন।

অতিষ্ঠ হয়ে তরুণ শেষ পর্যন্ত গিন্ডি পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ দ্রুত মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। ব্যাংক স্টেটমেন্ট ও ফোন রেকর্ড যাচাই করে অভিনেত্রীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের সত্যতা নিশ্চিত করে পুলিশ।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর