বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সন্ধ্যায় কোক স্টুডিওর নতুন গান, থাকছেন নন্দিতা ও অঙ্কন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

সন্ধ্যায় কোক স্টুডিওর নতুন গান, থাকছেন নন্দিতা ও অঙ্কন 

গেল মাসে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের চতুর্থ গানে নতুন রূপে উঠে এসেছিল চা-শিল্পীদের শতবর্ষী লোকগান। ‘মুল্লুক’ নামের সে গানের পর এবার প্রকাশ পাচ্ছে পঞ্চম গান ‘মথুরা’। এতে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও অঙ্কন কুমার রায়। 

কোক স্টুডিও বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মুক্তি পাবে ‘মথুরা’। কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে গানটি। 

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা-সুর অঙ্কন নিজেই করেছেন। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। তাদের সম্মিলিত পরিবেশনায় ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না-বলা কথা আর চিরদিন বেঁচে থাকা এক ভালোবাসার গল্প।

গেল ২০ আগস্ট প্রকাশ পায় কোক স্টুডিও বাংলার চতুর্থ গান মুল্লুক। শিবু কুমার শীলের কথা ও সুরে তৈরি গানটিতে কণ্ঠ দেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তার আগে প্রকাশ পায় ‘পাতার বাঁশরি’ গানটি। এতে কণ্ঠ দেন ঈশান মজুমদার ও সুনিধি নায়েক। কথা ও সুরও ছিল ঈশানের। সংগীতে ছিলেন আদিত রহমান।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর