সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শরৎচন্দ্রের নায়িকা কৌশানি, পার্বতী নাকি চন্দ্রমুখী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

শরৎচন্দ্রের নায়িকা কৌশানি, পার্বতী নাকি চন্দ্রমুখী? 

কখনও পাশের বাড়ির মেয়ে কখনও ব্যাংক ডাকাতের সহযোগী বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। এবার তাকে দেখা যাবে শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস গুরুত্বপূর্ণ চরিত্রে। নিশ্চয় প্রশ্ন জাগছে, পার্বতী চন্দ্রমুখী হচ্ছেন অভিনেত্রী?

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শরৎচন্দ্রের সাহিত্য, তাঁর সময়কাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নামের সে ছবিতে চন্দ্রমুখী চরিত্রে দেখা যাবে কৌশানিকে। 

rtegertgre

চন্দ্রমুখী চরিত্রের জন্য কৌশানিকে নেওয়ার কারণ জানিয়ে সৃজিত বলেন, “চন্দ্রমুখী নামের মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ যার। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি যে, ‘এটা করে দে তো।’ আর স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকতে হবে। ছবিতে চন্দ্রমুখী পারফর্ম করছে। এখানে ইন্টারেস্টিং হলো, শ্রেয়া ঘোষাল সঞ্জয় লীলা বানশালীর ‘দেবদাস’-এ ‘পার্বতী’-র জন্য গেয়েছিল। আমার ছবিতে ‘চন্দ্রমুখী’-র হয়ে গাইছে শ্রেয়া।” 

দুর্গা পূজায় মুক্তি পাচ্ছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। প্রকাশিত ট্রেলারে মিলেছে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার আভাস। ছবিতে চন্দ্রমুখী চরিত্রটি বিশেষ মাত্রা দেবে বলে প্রত্যাশা পরিচালকের। 

tgyrtgyrt

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছাড়াও পূজায় আরও একটি আসছে কৌশানির। সে সিনেমায় তিনি ছাড়াও থাকছেন মিমি চক্রবর্তী, ঋক চট্টোপাধ্যায়, দিব্যাণী মণ্ডল, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কাঞ্চন মল্লিক প্রমুখ। জোড়া ছবি নিয়ে নিশ্চয়ই বেশ চনমনে অভিনেত্রী। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর