শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জনপ্রিয় গয়কের গাড়িতে দুর্বৃত্তের হামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

জনপ্রিয় গয়কের গাড়িতে দুর্বৃত্তের হামলা

ভারতের  হরিয়ানার জনপ্রিয় গায়ক দিলের খারকিয়াকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। প্রাণঘাতী হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার রেঞ্জ রোভার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। 

গাড়িতে হামলার পরপরই অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে হামলার দায় স্বীকার করেছেন। শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি হামলাকারীরা। পোস্টে গায়ক দিলের খারকিয়াকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়, তিনি যেন অবিলম্বে ফোন কল রিসিভ করেন। না হলে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হবে।

ওই পোস্টে দাবি করা হয়েছে, হামলার পেছনে হিমাংশু সোনিপথ, হরি বক্সার, হারমান সান্ধু এবং অনিল পণ্ডিতের সরাসরি হাত রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থাকে দাবির সত্যতা এখনও যাচাই করা সম্ভাব যায়নি।

‘মোটো’সহ একাধিক সুপারহিট গানের সুবাদে দর্শকমহলে পরিচিত পান তিনি। হামলার বিষয়টি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হামলাকারীদের শনাক্ত করতে এবং পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পুলিশি তদন্ত শুরু করেছে। 

এর আগে হরিয়ানার র‌্যাপার ফাজিলপুরিয়া হামলার শিকার হয়েছিলেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর