শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা, ভর্তি আইসিইউতে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত অভিনেতা, ভর্তি আইসিইউতে 

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা পারভিন দাবাস। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, গতকাল শনিবার ভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন পরভিন। আহত অবস্থায় তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে রাখা হয়েছে আইসিইউতে। হাসপাতালে অভিনেতার সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি।

বলিউডের পরিচিত মুখ পারভিন দাবাস। অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায়। এগুলো হচ্ছে ‘খোসলা কা ঘোষলা’, ‘মনসুন ওয়েডিং’, ‘রাগিনি এমএমএস ২’। শাহরুখ খানের সিনেমা ‘মাই নেম ইজ খান’-এও দেখা গেছে পারভিনকে। 

এদিকে সামাজিক মাধ্যমে পারভিনের দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার শুভানুধ্যায়ীরা। অনেকেই করেছেন সুস্থতা কামনা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর