সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জনপ্রিয় র‍্যাপারকে লক্ষ্য করে গুলি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

জনপ্রিয় র‍্যাপারকে লক্ষ্য করে গুলি 

ভারতীয় তারকাদের সময়টা ভালো যাচ্ছে না। কদিন আগে কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। এবার হামলার শিকার দেশটির হরিয়ানার র‌্যাপার ফাজিলপুরিয়া। তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুগ্রামের উপকণ্ঠে বাদশাহপুরের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকারীরা ফাজিলপুরিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার গা ঘেঁষে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পান তিনি। 

এদিকে প্রাথমিকভাবে পুলিশের আন্দাজ, এই র‍্যাপার-ইউটিউবার এলভিশ যাদবের বন্ধু। সাপের বিষ এবং সাপ ব্যবহারের মামলায় তিনিও জড়িত। সম্ভবত এই কারণেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে।

জানা গেছে, ফাজিলপুরিয়ার পুরো নাম রাহুল যাদব। ঘটনার সময় গাড়িতে বসেছিলেন তিনি। গাড়ির ভেতরে থাকায় রক্ষা পান গায়ক। স্থানীয়রা জানায়, গায়কের গাড়ি সাদার্ন পেরিফেরাল রোডের দিকে যাওয়ার সময় এই হামলা ঘটে। এলোপাথাড়ি গুলি চালিয়েই আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

হরিয়ানভি এবং পাঞ্জাবি গানে জনপ্রিয় মুখ ফাজিল্পুরিয়া। তার উত্থান ২০১৪ সালে। সেসময় ‘লাড়কি বিউটিফুল কর গ্যয়ি চুল’ গানটি তাকে পরিচিতি এনে দেয়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর