কাঁটাতারের সীমানা কিংবা রাজনৈতিক বৈরিতা— কোনো কিছুই আটকাতে পারেনি ভালোবাসাকে। চিরশত্রু দুই দেশ ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনকে পাশ কাটিয়ে অতীতে বহু ক্রিকেটার ও শোবিজ তারকা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কারও সম্পর্ক পরিণতি পেলেও, কেউ আবার গুঞ্জনে থেকে গেছেন। দুই দেশের আলোচিত প্রেমের গল্প নিয়ে আজকের প্রতিবেদন।

জিনাত আমন-ইমরান খান
সত্তরের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমন এবং পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও সেবাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠতা নিয়ে সংবাদমাধ্যমে তুমুল আলোচনা হয়েছিল। সেই সময় তাঁদের প্রেমের গুঞ্জন পুরো বিনোদন দুনিয়ায় আলোড়ন তোলে। যদিও পরবর্তীতে দুইজনে বিষয়টিকে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলে দাবি করেছিলেন।এছাড়া সে সময় গুঞ্জন ছিল, বলিউড ডিভা রেখার সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান। একবার তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী অভিনেত্রী রেখার মুম্বাইয়ের বাড়িতেও দেখা গিয়েছিল।
প্রেমের বাঁধনে বলিউড ও পাকিস্তান, আলোচনায় যারা

সুস্মিতা সেন-ওয়াসিম আকরাম
২০০৮ সালে ‘এক খিলাড়ি এক হাসিনা’ নামের একটি রিয়েলিটি শোয়ের সেটে পরিচয় হয়েছিল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ভারতের সাবেক মিস ইউনিভার্স ও অভিনেত্রী সুস্মিতা সেনের। ওই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের মধ্যে সখ্য গড়ে ওঠে। পরবর্তীতে তাঁদের ঘনিষ্টতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রেমের জল্পনা শুরু হয়। যদিও তাদের কেউ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। বরাবরই সম্পর্কের গুঞ্জন এড়িয়ে গেছেন।

সোনালী বেন্দ্রে-শোয়েব আখতার
পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার নিজের মুখে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের প্রতি তাঁর ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে শোয়েব মজার ছলে বলেছিলেন, সোনালীকে তাঁর এতটাই পছন্দ যে প্রয়োজনে তিনি তাঁকে অপহরণও করতে পারেন! তবে সোনালীর তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। মূলত শোয়েবের তরফ থেকে একতরফা ভালোলাগা।
সত্যি কি ইমরান খান ও রেখার প্রেমের সম্পর্ক ছিল?

মাহিরা খান-রণবীর কাপুর
বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের সম্পর্ক দুই দেশের বিনোদনপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ২০১৭ সালে নিউ ইয়র্কের রাস্তায় তাঁদের একসঙ্গে ধূমপান করার কিছু ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর থেকে জল্পনা শুরু হয়। ছবিতে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। যদিও তাঁদের প্রেমের সম্পর্ক ছিল কি না ধোঁয়াশা রয়ে গেছে!

সানিয়া মির্জা-শোয়েব মালিক
ভারত-পাকিস্তানের সীমানা পেরিয়ে সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। ২০১০ সালে দুই দেশের রাজনৈতিক ও সামাজিক সব বাধা পেরিয়ে হায়দরাবাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১৮ সালে দম্পতির ঘরে প্রথম পুত্রসন্তান (ইজান মির্জা মালিক) জন্ম নেয়। তবে দীর্ঘ দাম্পত্য জীবনের পর তাঁদের সম্পর্কে ফাটল ধরে। সবশেষ ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
এবার আমিশার প্রেমে মজেছেন পান্ডিয়া! যা বললেন অভিনেত্রী

আয়েশা টাকিয়া-শহীদ আফ্রিদি
বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া এবং পাকিস্তানের মারকাটারি ব্যাটসম্যান শহীদ আফ্রিদির নামও একসময় প্রেমের গুঞ্জনে জড়িয়েছিল। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের মধ্যে নাকি বিশেষ সখ্য তৈরি হয়েছিল। তবে এই দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ কখনও পাওয়া যায়নি। দুই তারকার তরফ থেকে এই গুঞ্জন জোরালোভাবে অস্বীকার করা হয়েছিল।

রাবিনা ট্যান্ডন-আলি জাফর
বলিউডের জনপ্রিয় নায়িকা রাবিনা ট্যান্ডন এবং পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফরের প্রেমের গুঞ্জনও একসময়ে বেশ চাউর হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তাঁদের মধ্যে অল্প কিছুদিনের জন্য প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে রাবিনা বরাবর এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
ইমরান খানকে জামাই বানাতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী রেখার মা!

বীনা মালিক-অস্মিত প্যাটেল
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চতুর্থ আসরে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক এবং ভারতীয় অভিনেতা অস্মিত প্যাটেল। শোয়ের ভেতরে তাঁদের খোলামেলা মেলামেশা ও ঘনিষ্ঠতা দর্শক এবং নির্মাতাদের নজর কাড়ে। শো থেকে বেরিয়ে আসার পরও কিছুদিন তাঁদের সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়েছিল। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
ইএইচ/




