শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাদশার একাধিক নারীর সঙ্গ নিয়ে সরব ইশা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

বাদশার একাধিক নারীর সঙ্গ নিয়ে সরব ইশা! 

ভাঙা মন নিয়ে বিগ বিস ২০-এর ঘরে ঢুকেছেন র‍্যাপার বাদশার প্রাক্তন স্ত্রী ইশা রিখি। কিন্তু রেশ কাটেনি বিচ্ছেদের। সে কারণেই হয়তো রিয়েলিটি শোয়ের আসরে বসেই ক্ষোভের বাণে বিদ্ধ করছেন প্রাক্তনকে। ইঙ্গিতে প্লেবয় সম্বোধন করে একাধিক নারীসঙ্গের অভিযোগ আনছেন সাবেক স্বামীর বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগীদের সঙ্গে বাকযুদ্ধের সময় ইশা বলেন, ‘নিজের জীবনে খুব ভালো রেড ফ্ল্যাগ দেখেছি আমি!’ বলেই হেসে ফেলেন। সঙ্গে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গটি ঢাকার চেষ্টা করলেও সহ-প্রতিযোগীরা তাকে খোঁচাতে ছাড়েননি।

সেই খোঁচায় আবারও ঝাঁজ দেখান ইশা। পুরুষ প্রতিযোগীদের কটাক্ষ করে বলেন, ‘‘যারা ভালোবাসায় প্রতারণা করে, তাদের কাছে তো মুভ অন করার কোনো গল্পই থাকে না, তাই না? তোমাদের কি মনে হয়, যারা প্রতারণা করে—বিশেষ করে 'প্লেবয়' টাইপের মানুষেরা—তারা কি কখনো অনুশোচনায় ভোগে?”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইশার মন্তব্য। নেটিজেনদের দাবি, প্রাক্তন বাদশাকে লক্ষ্য করেই ইশার এ মন্তব্য। তবে কি একাধিক নারীতে আসক্ত ছিলেন র‍্যাপার, সেই বহুগামীতার কারণেই কি প্লেবয় বলে খোঁচালেন— প্রশ্ন অনেকের। 

মাস পাঁচেক আগে বিয়ে করেন বাদশা-ইশা। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বাদশার সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে জানান ইশা। এক বিবৃতিতে জানান, পারস্পরিক বোঝাপড়া ও পূর্ণ সম্মানের মাধ্যমে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর