শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাদশার সঙ্গে বিচ্ছেদ, এবার কান্নায় ভেঙে পড়লেন ইশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

বাদশার সঙ্গে বিচ্ছেদ, এবার কান্নায় ভেঙে পড়লেন ইশা

বলিউড র‍্যাপার বাদশার সঙ্গে মাখ মাখো প্রেমের বিয়ে পাঁচ মাসেই ভেঙে গেছে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির। এরইমধ্যে ছড়িয়ে গেছে সে খবর। বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন অভিনেত্রী। এবার বিগ বসের ঘরে এসে ভেঙে পড়লেন কান্নায়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিগ বসের ২০তম আসরের প্রমো এসেছে প্রকাশ্যে। সেখানে ইশাকে বলতে শোনা যায়, “যখন কারও হৃদয় ভেঙে যায়, তখন সেই যন্ত্রণা সামলানো সহজ নয়। চোখেমুখে আবেগের উপস্থিতি ছিল লক্ষণীয়। এক পর্যায়ে তা সংবরণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

তবে কী কারণে কাঁদলেন এপিসোডটি প্রকাশ্যে আসার আগ পর্যন্ত জানার উপায় নেই। যদিও সালমান খানের শোয়ে এসে ব্যক্তিগত জীবনের ঝাঁপি খোলেন সবাই। নেটিজেনদের ধারণা ইশাও হয়তো বাদশার সঙ্গে প্রেম-বিচ্ছেদের কেচ্ছা করতে করতে কেঁদেছেন।

দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বাদশার সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে জানান ইশা। এক বিবৃতিতে জানান, পারস্পরিক বোঝাপড়া ও পূর্ণ সম্মানের মাধ্যমে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের মার্চ মাসে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা ও ইশা। যদিও দীর্ঘ সময় সম্পর্কটি আড়ালে রাখার পর চলতি বছরের জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইশা প্রথমবার তাঁদের বিয়ের কথা স্বীকার করেছিলেন। কিন্তু বিয়ের পর পরই ছন্দপতন ঘটে। গত জুলাই মাস থেকে তাঁদের দাম্পত্য কলহ নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ২৬ জুলাই ইশা তাঁর ও বাদশার কিছু ছবি ও ভিডিওর একটি কোলাজ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা দেয়। প্রতিটি প্রার্থনাই আশা’।  এর সঙ্গে একটি ভাঙা মন ও হাত জোড় করার ইমোজি যুক্ত করেন।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর