মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

বিতর্কের মাঝেই বিয়ে করলেন র‍্যাপার বাদশা, পাত্রী কে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

বিতর্কের মাঝেই বিয়ে করলেন র‍্যাপার বাদশা, পাত্রী কে?

গান নিয়ে বিতর্কের মধ্যে ফের বিয়ে করলেন ভারতের জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী বাদশা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ইশা রিখি এবং গায়কের বিয়ের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বরের সাজে গায়ক।

যে কারণে খুন হতে পারেন বাদশা, হুমকি গ্যাংস্টারের

একটি ভিডিওতে সাতপাকের মুহূর্তও ধরা পড়েছে। বাদশার পরনে বাদামি কুর্তার সঙ্গে সোনালি সাফা, আর ইশা রিখিকে দেখা গেছে লাল ঐতিহ্যবাহী পোশাকে। কিছু ছবিতে তাঁদের গলায় বিয়ের মালাও পরানো রয়েছে। স্থিরচিত্রে দুজনকে হাসিমুখে পোজ দিতেও দেখা গেছে। যদিও বিয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বাদশা ও ইশা।

image

ইশার মায়ের পোস্ট থেকে বাদশার বিয়ের গুঞ্জনের সূত্রপাত। মেয়ে ও জামাইয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইশা তোমার মঙ্গল হোক’।

দীর্ঘদিন ধরে বলিউডের বাতাসে বাদশা ও ইশার সম্পর্ক নিয়ে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। তবে তাঁরা কখনোই সম্পর্কের কথা স্বীকার করেননি।

'বিটিএস' ভক্তদের তোপের মুখে র‍্যাপার বাদশা

এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন গায়ক বাদশা। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম জেসিমি গ্রেস মাসিহ সিং।

image

কে এই ইশা রিখি?

ইশা রিখি একজন পাঞ্জাবি অভিনেত্রী এবং মডেল। ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত্ত জাটান দে’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে তিনি ‘হ্যাপি গো লাকি’, ‘মেরে ইয়ার কামিনে’, ‘হোয়াট দ্য জাট’, ‘আরদাস’-এর মতো পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর