মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাঁধনের অপরাধ প্রোফাইল লাল করেছিল: দীপ্তি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

বাঁধনের অপরাধ প্রোফাইল লাল করেছিল: দীপ্তি 

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। 

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার পেছনের কারণ নিয়ে একটি পোস্ট দিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজমেরী হক বাঁধনের অপরাধ- একটি গণঅভ্যুত্থানে তাঁর একটি স্টেন্ড পয়েন্ট ছিল। যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সাথে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন মেয়ে মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।’

তিনি যোগ করেন, ‘বর্তমানে যারা সরকারে আছেন তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য এমপি-মন্ত্রী, বিরোধী দলীয় নেতা-নেত্রী প্রত্যেকে জুলাই যোদ্ধা। কিন্তু জুলাই জঙ্গী গালি খেতে হয় আমাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিককে। আমাদেরকে বড় আন্দোলনের সাপোর্ট হিসেবে সাবাস বলা যায়; সহযোদ্ধা হিসেবে আগলে রাখা যায় না।’

সবশেষে তিনি লিখেছেন, ‘দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর