মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাঁধনকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা, যা বললেন পাটোয়ারী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

বাঁধনকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা, যা বললেন পাটোয়ারী

ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা  হামলা চালিয়েছে। এমনকি তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে। 

বাঁধনের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘জুলাইয়ের কঠিন দিনগুলোতে আজমেরী হক বাঁধন ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন, রাজপথে নেমেছিলেন। নীরব থাকা যখন অনেক সহজ ছিল। তখন তিনি নীরব থাকেননি।’

তিনি যোগ করেন, ‘আজ আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন বাঁধন। হামলার সময় তাঁকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়। রাজনৈতিক স্লোগান যখন ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। তখন সেটি আর রাজনৈতিক আদর্শ থাকে না। হয়ে ওঠে জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতি।’

সবশেষে এনসিপির নেতা লিখেছেন, ‘জুলাইয়ে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। আজ তাঁর ও তাঁর পরিবারের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর