সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

যে কারণে খুন হতে পারেন বাদশা, হুমকি গ্যাংস্টারের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

স্কুল ছাত্রীদের অশ্লীল্ভাবে নাচানোর অভযোগ, মামলা খেলেন জনপ্রিয় গায়ক

ফের বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। হরিয়ানার পানিপথে একটি গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করার পাশাপাশি বাদশাকে কপালে গুলি করার হুমকি দিয়েছে গ্যাংটি। এই ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে বলিউডে।

পুলিশ জানিয়েছে, পানিপথের আসান্ধ রোডে দিনের বেলায় একটি অফিসের বাইরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা এলোপাথাড়ি গুলি চালায়। জানা গেছে, ওই অফিসটি অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। হামলার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একটি পোস্টে দাবি করা হয়, হামলাটি সতর্কতার জন্য করা হয়েছে। পুনরায় অবৈধ কাজ করলে ক্ষতির পরিমাণ বাড়বে।


বিজ্ঞাপন


হানি সিংয়ের পর আইনি জটিলতায় র‍্যাপার বাদশা

'বিটিএস' ভক্তদের তোপের মুখে র‍্যাপার বাদশা

আমেরিকা থেকে গ্যাংয়ের সদস্য রণদীপ মালিক এবং অনিল পণ্ডিত হামলার দায় স্বীকার করেছেন। পোস্টে অভিযোগ করা হয়েছে, ওই অফিস থেকে বিদেশের টাকা পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করার চেষ্টা করা হচ্ছিল। তাই তারা এই হামলার পরিকল্পনা করে।

তবে সবার চক্ষু চড়কগাছ বাদশাকে প্রাণনাশের হুমকি দেওয়ায়। সম্প্রতি র‍্যাপারের মিউজিক ভিডিও ‘টটীরী’ নিয়ে ক্ষুব্ধ বিষ্ণোই গ্যাং। রণদীপ মালিক তাঁর পোস্টে লিখেছেন, ‘বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে তোমার ক্লাবে আমরা একটি ট্রেলার দেখিয়েছিলাম। এবার আমরা তোমাকে সরাসরি কপালে গুলি করব।’


বিজ্ঞাপন


ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে খোঁচা র‍্যাপার বাদশার

ক্ষমা চাইলেন র‍্যাপার বাদশা

এর আগে সালমান খানসহ বলিউডের একাধিক তারকাকে গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং র‍্যাপারের নিরাপত্তা জোরদারে প্রস্তুতি চলছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর