বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভিন্ন ধর্মের হয়েও আত্মীয় অমিতাভ-সাইফ, ফাঁস করলেন বিগ-বি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

ভিন্ন ধর্মের হয়েও আত্মীয় অমিতাভ-সাইফ, ফাঁস করলেন বিগ-বি 

ভিন্ন ধর্মের অনুসারী হয়েও বলিউডের একাধিক তারকা গড়ে তুলেছেন সংসার। একই দৃশ্য অমিতাভ বচ্চন ও সাইফ আলী খানের ক্ষেত্রেও। দুজনের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। সম্প্রতি বিষয়টি ফাঁস করেছেন বিগ-বি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতিতে এবার অতিথি হচ্ছেন সাইফ। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে প্রমো। সেখানেই সাইফের সঙ্গে আত্মীয়তা নিয়ে বলতে শোনা যায় অমিতাভকে। যা শুনে অবাক হন টাইগারপুত্রও।

অমিতাভের সঙ্গে সাইফের আত্মীয়তা মূলত কারিনা কাপুরের সূত্রে। বিগ বির মেয়ে শ্বেতা বচ্চন বিয়ে করেছেন নিখিল নন্দাকে। নিখিলের মা ঋতু নন্দা হলেন রাজ কাপুরের মেয়ে। অন্যদিকে কারিনার পিতামহ এই রাজ কাপুর। ওই জায়গা থেকে কারিনা-নিখিল একে অন্যের কাজিন। 

সম্পর্কের কথা শুনে যত না অবাক হন সাইফ তার চেয়ে বেশি অবাক হন অমিতাভের গুগলিতে। বিগ বি সাইফকে জিজ্ঞেস করেন, ‘তাহলে আমাদের মধ্যে কী যোগসূত্র? আমাদের সম্পর্কটা কী? কারিনা আমাকে কী বলবে?’ এই প্রশ্নে রীতিমতো বিভ্রান্ত সাইফ। বলে ওঠেন, ‘তাও ভালো, এই প্রশ্নটা কেবিসি শো-এর অংশ নয়’! সইফের কথা শুনে বিগ বি আর অক্ষয় দুজনেই শব্দ করে হেসে ওঠেন। 

কেবিসির এবারের আসরে শুধু সাইফেরই মুখোমুখি হচ্ছেন না অমিতাভ। হট সিটে আরও দেখা যাবে অক্ষয় কুমারও। প্রমোতে দেখা গেছে যখন সাইফের কথায় যখন অমিতাভ হেসে ওঠেন তখন তাতে যোগ দেন খিলাড়িও। 

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর