শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

এক দিনে ১২টি ছবির শুটিং সারলেন অমিতাভ! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

এক দিনে ১২টি ছবির শুটিং সারলেন অমিতাভ! 

বয়স কখনও বাঁধতে পারেনি অমিতাভ বচ্চনকে। সক্ষমতায়ও পিছিয়ে নেই ৮৩ বছর বয়সী এ অভিনেতা। এক দিনে ১২টি সিনেমার শুটিং করে চমকে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তথ্যটি নিজের ভ্লগে শেয়ার করেছেন অমিতাভ। সেখানে জানিয়েছেন, এক দিনে ১২টি শর্টফিল্মের শুটিং সেরেছেন তিনি। যা শুনে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার গভীর রাতে নিজের ভ্লগে অভিনেতা বলেন, ‘কাজ তো কাজই... কাজ তো কাজই... কাজ তো কাজই...। আজ ১২টি শর্ট ফিল্মের শুটিং করেছি, দুটি স্টিল শ্যুট। আর এখন তোমাদের সঙ্গে কাজ করছি।’

আরও বলেন, ‘আর দেরি না করে, এই সংযোগ স্থাপনের প্রক্রিয়াটাই হলো দিনের কাজ। বাকি সব চলতে থাকবে। এটা থামানো উচিত নয়। কাজের দিনের আগে দিনের পর দিন প্রস্তুতির পরেও অধ্যবসায়ের সাথে পড়াশোনা করা, এবং শীতাতপ নিয়ন্ত্রিত পায়জামা সত্ত্বেও পরিস্থিতি ও অবস্থানের কাছে কখনও আপোষ না করা! ঠিক আছে... এবার ঘুমাতে যাই।’

মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে এই বিজ্ঞাপনগুলোতে আপনি সত্যিই অসাধারণ।’ আরেকজন কথায়, ‘খুব সুন্দর ছবি স্যার। স্যার, আপনি মহান। আপনি আমাদের সকলের কাছে একজন দেবতা। আপনার মহত্ত্বের সত্যিই কোনো বর্ণনা নেই। আপনি আমাদের অনুপ্রেরণা। আপনার আভার কাছে সবকিছুই ম্লান। এমন কেউ নেই যে আপনার দ্বারা অনুপ্রাণিত হয় না। আপনার সম্মানের চেয়ে আমাদের কাছে আর কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়।’

অমিতাভ ব্যস্ত আছেন ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে। এখনও মুক্তির দিনক্ষণ জানা যায়নি। গেল বছর ছবির প্রথম পর্ব মুক্তি পায়। বক্স অফিস থেকে হাজার কোটির অধিক তুলে নিয়েছিল। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর