মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাবার যে শর্তের কারণে কখনও কাশ্মীর যাননি শাহরুখ! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

বাবার যে শর্তের কখনও কাশ্মীর যাননি শাহরুখ! 

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত কারণে বিশ্বের বিভিন্ন দেশ চষে বেড়ালেও নিজ দেশের কাশ্মীর কখনও যাননি শাহরুখ খান। এর পেছনে রয়েছে বাবার শর্ত। যেটি রক্ষা করতে কখনও প্রদেশটিতে যাননি অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতিতে একবার অতিথি হয়েছিলেন কিং খান। সেখানে বলেছিলেন গল্পটি। সম্প্রতি পুরনো সে ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। 

ওই ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘এটা খুব আবেগঘন গল্প, অমিতজি। আমার বাবার মা ছিলেন কাশ্মীরি। তিনি আমাকে বলেছিলেন, আমি বাঁচি বা না বাঁচি, জীবনে তিনটি জায়গা যেন আমি দেখি। তিনি বলেছিলেন: ‘ইস্তাম্বুল দেখো, ইতালি দেখো, রোম দেখো, এবং কাশ্মীর দেখো। এই দুটি জায়গা আমাকে ছাড়া দেখো। আমাকে ছাড়া কাশ্মীর দেখো না।’

কিন্তু শাহরুখের যখন কাশ্মীর যাওয়ার সক্ষমতা হয়েছে তখন বাবাকে নিয়ে যেতে অক্ষম ছিলেন তিনি। কেননা অল্প বয়সেই পিতৃবিয়োগ ঘটে কিং খানের। তার কথায়, 'তিনি আমাদের খুব অল্প বয়সেই ছেড়ে চলে গেলেন। আর আমি সারা বিশ্ব ঘুরেছি, কিন্তু কাশ্মীরে যাইনি।

এদিকে বেশ কয়েকবার সুযোগ এলেও বাবার শর্ত মেনে কাশ্মীরমুখো হননি নায়ক। তার পরিবারের সদস্যরা গেলেও তিনি যাননি। তবে যশ চোপড়ার কারণে বাবার দেওয়া শর্ত ভাঙতে বাধ্য হন শাহরুখ। কেননা যশ তার সিনেমা 'জব তক হ্যায় জান'-এর শুটিংয়ের সেট পেতেছিলেন কাশ্মীরে।। সে সময় শুটিংয়ের পাশাপাশি যশ প্রদেশটি ঘুরে দেখার অনুমতিও দিয়েছিলেন শাহরুখকে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর