বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, মুখ খুললেন প্রভা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, মুখ খুললেন প্রভা 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে গোপনে চুক্তিভিত্তিক বিয়ের দাবি চাউর হয়। তবে এসব খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী। গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস জানিয়েছেন তিনি। 

প্রভা লেখেন, ‘আমি আবার বিয়ে করিনি! আমি কখনও চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে কথাগুলো ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এই শক্তির সাথে দায়িত্বও আসে। তাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কথা প্রকাশ করার আগে অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলুন।’

prova_nepal

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে প্রভা বলেন, ‘আমার ভক্তদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

সম্প্রতি বিভিন্ন মাধ্যম ও সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছিল যে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে গোপনে বিয়ে করেছেন প্রভা। এমনকি ব্যাংককে গিয়ে তিনি চুক্তিভিত্তিক বিয়ে করেছেন বলে গুঞ্জন ছড়ায়। বিশেষ করে গত কয়েকমাসে প্রভার বিভিন্ন ফেসবুক পোস্ট, হাতে আংটি ও ফুলের ছবি এবং নেপাল ভ্রমণের কিছু ইঙ্গিতপূর্ণ ছবিকে কেন্দ্র করে আলোচনার সূত্রপাত।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধুপ ছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর