শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক, শর্মিলার মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক, শর্মিলার মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা

ভারতের জাতীয় সংগীতের মর্যাদা পাওয়া ‘বন্দে মাতরম’ গানটি নিয়ে সম্প্রতি বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর মন্তব্য করেন, বন্দে মাতরমের একটি স্তবকে বিভিন্ন দেবতার বন্দনা করা হয়েছে। ফলে সবার পক্ষে সম্পূর্ণ গানটি গাওয়া সম্ভব নয়। বিভিন্ন ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলতে গেলে গানটির প্রথম দুটি স্তবক গাওয়া ভালো। 

শর্মিলা ঠাকুরের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় শর্মিলা ঠাকুরের সাক্ষাৎকারের অংশ শেয়ার করে তোপ দাগেন তিনি। 

শর্মিলা ঠাকুরের বক্তব্যের বিরোধিতা করে কঙ্গনা বলেন, একটি সাহিত্যের অংশ নিয়ে এমন সংকীর্ণ মনোভাব কেন! কবিতা বা গানে এক একটা শব্দ রূপক হিসেবে ব্যবহার হয়। কবি তাঁর মনের কল্পনা দিয়ে শব্দচয়ন করেন। আর বন্দে মারতম গানটি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। শক্তিকে জাগ্রত করার কথা বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তির প্রসঙ্গ টেনে কঙ্গনা আরও বলেন, এখানে তো বিবেকানন্দ আবহাওয়ার কথা বলছেন না, শক্তিকে জাগ্রত করার কথা বলছেন। হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন একে অপরের সঙ্গে চলুন। 

উল্লেখ্য, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাস্টবিনের প্রজন্ম বলায় কঙ্গনা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর