রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এই কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

এই কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার

বেফাঁস মন্তব্যের রানি হিসেবে বলিউডে পরিচিতি আছে কঙ্গনা রণৌতের। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে বলিউডের অনেকেই জর্জরিত হয়েছেন তার তীক্ষ্ণ বাক্যবাণে। তবে এবার বলির পাঠা হয়েছেন এই তারকা নিজেই। তাকে নিয়েই বলিউডে শুরু হয়েছে নতুন কানাকানি।

কঙ্গনা এখনও বিয়ে করেননি। সেটাই হচ্ছে আলোচনার বিষয়। তার বিয়ে হচ্ছে না কেন— এমন প্রশ্ন তুলেছেন সবাই। তবে মুখরা রমণী কঙ্গনা এখানেও চুপ করে থাকেননি। কৌতূহল মেটাতে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবাই বলছেন আমি নাকি ছেলেদের ধরে ধরে পেটাই। এসব কথা রটেছে বলেই আমার বিয়ে হচ্ছে না।’

Kangana

কঙ্গনার নতুন সিনেমা ধাকাড়ের টিজার প্রকাশ পেয়েছে সম্প্রতি। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি। এই চলচ্চিত্রে অ্যাকশন হিরোইনের ভূমিকায় দেখা যাবে তাকে। বিষয়টি ধাকাড়ের পোস্টার ও টিজার দেখে আন্দাজ করা গেছে। সেটাই কাল হয়েছে লকআপের এই সঞ্চালকের জন্য। অনেকে সিনেমাটির চরিত্রের সঙ্গে মেলাচ্ছেন ব্যক্তি কঙ্গনাকে।

বাস্তব জীবনেও কী আপনি এমন মারকুটে নারী— জানতে চাইলে এই তারকা বলেন, ‘একদমই না। আমি কখনও এমন ছিলাম না। কিন্তু কারা যেন এসব বলে বেড়াচ্ছে। ফলে আমার ইচ্ছা থাকলেও বিয়ের জন্য ছেলে পাচ্ছি না। মার খাওয়ার ভয় নিয়ে কেউ বিয়ে করতে আসবে?’

Kangana

কঙ্গনা হাতে না মারলেও মুখে ঠিকই মেরে থাকেন। বলিউড থেকে ভারতের রাজনীতি প্রাঙ্গণের অনেকে খেয়েছেন তার মুখের মার। তবে কাছের মানুষ তাকে ছোটবেলা থেকেই প্রতিবাদী আখ্যা দিয়ে সুবিধাজনক স্থান দিতে চেয়েছেন।

বর্তমানে বলিউডেও বেশ সুবিধাজনক স্থানে আছেন এই অভিনেত্রী। সম্প্রতি সফলভাবে শেষ হলো কঙ্গনার শো লকআপের প্রথম মৌসুম। তুমুল আলোচনায় ছিল এটি। এই শোয়ের মাধ্যমেই সঞ্চালনায় নাম লিখিয়েছেন কঙ্গনা। আর শুরুতেই করেছেন বাজিমাত। কঙ্গনার ধাকাড় মুক্তি পাবে ২০ মে। লকআপের মতো ধাকাড়েও তিনি বাজিমাত করবে কি না আপাতত সেটাই ভাবছেন সবাই।

আরআর/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর