বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

অস্ত্রোপচারের কারণে বিশ্রামে এনটিআর, এরইমধ্যে হারালেন প্রিয় সঙ্গী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

অস্ত্রোপচারের কারণে বিশ্রামে এনটিআর, এরইমধ্যে হারালেন প্রিয় সঙ্গী 

সময়টা পক্ষে নেই দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের। কাঁধে অস্ত্রোপচারের কারণে বিশ্রামে আছেন। এরইমধ্যে আরও এক দুঃসংবাদ। প্রিয় সঙ্গী হারালেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

চার বছরের সঙ্গী প্রিয় পোষ্য কুকুর বাগিরাকে হারিয়েছেন এনটিআর। আজ বুধবার সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনেতা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাগিরার কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সঙ্গে দিয়েছেন এক আবেগঘন বার্তা। যাতে স্পষ্ট প্রিয় সারমেয় হারিয়ে ভেঙে পড়েছেন নায়ক। লিখেছেন, “বাগিরা আমার জীবনে এসেছিল বন্ধু হিসাবে। ধীরে ধীরে সে হয়ে উঠেছিল পরিবারেরই একজন।”

1787130828_ntr-in-jpg

চার বছর এনটিআরকে বিরতিহীন সঙ্গ দিয়েছে বাগিরা। বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে প্রিয় পোষ্যকে চারপাশে দেখা গেছে তার। হঠাৎ চলে যাওয়ায় শূন্যতা ভর করেছেন এ তারকার মাঝে। এনটিআর লিখেছেন, ‘‘আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমার পাশে হাঁটার জন্য 

কাঁধে অস্ত্রোপচারের কারণে বিশ্রামে এনটিআর। ফলে বন্ধ সিনেমার কাজ। তার কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ‘সালার ২’-এর শুটিং। ছবিতে এনটিআর ছাড়াও দেখা যাবে প্রভাসকে। কেন্দ্রীয় চরিত্রে থাকবেন তিনি। 

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর