বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

পর্দায় এনটিআর জুনিয়র-জাহ্নবীর রোমান্স, হৃদরোগে মারা গেলেন ভক্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

পর্দায় এনটিআর জুনিয়র-জাহ্নবীর রোম্যান্স, হৃদরোগে মারা গেলেন ভক্ত

মুক্তি পেতে দেরি সিনেমা হলে তাণ্ডব চালাতে দেরি করেনি দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সিনেমা ‘দেভারা: পার্ট ওয়ান’। দুই দিনে বক্স অফিসে তুলে নিয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। 

সিনেমা হলে লাইন ধরেছেন দর্শক। পর্দায় উপভোগ করছেন এনটিআর জুনিয়র ও জাহ্নবী কাপুরের রোমান্স। ঠিক তখন ভারতের অপ্সরা থিয়েটারে 'দেবারা'র বিশেষ স্ক্রিনিং দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জুনিয়র এনটিআর-এর এক ভক্ত। নাম মাস্তান ভ্যালি। বয়স হয়েছিল ৩৫।

ntr-janhvi-kapoor_b_2809240914

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির প্রদর্শনীর সময় মাস্তান বেশ উৎসাহী ছিলেন। সবার মতো তিনিও উল্লাস করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তিও করা হয়। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। 

এনটিআর জুনিয়রকে সবশেষ দেখা যায় ‘আরআরআর’ সিনেমায়। এরপর কেটে গেছে দুই বছর। কিন্তু পর্দায় ফেরেননি নায়ক। ফলে অনুরাগীদের অপেক্ষার প্রহর কাটছিল না। তা এবার সুদে আসলে পুষিয়ে দিচ্ছেন ‘দেভারা: পার্ট ওয়ান’দিয়ে।

202408123204509

জাহ্নবীর চরিত্র এনটিআরের মতোই গুরুত্বপূর্ণ। সাইফ আলী খানকে খল চরিত্রে দেখা গেছে। তেলেগু নির্মাতা কোরাতাল শিবা পরিচালনা করেছেন ‘দেভারা: পার্ট ওয়ান’।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর