বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

কারাগারে আত্মহত্যার কথা ভেবেছিলেন শিল্পার স্বামী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

কারাগারের আত্মহত্যার কথা ভেবেছিলেন শিল্পার স্বামী

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় ৬৩ দিন কারাগারে কাটাতে হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। জেলহাজতে থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিচ্ছেদের খবর শুনে রাজ কারাগারে আত্মহত্যার কথা ভেবেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেল জীবন নিয়ে মুখ খুলেছেন রাজ। তিনি বলেন, জেলে কোনোমতে দিন কাটাচ্ছিলাম। একদিন খবর এল শিল্পা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। আমাদের বিচ্ছেদ হতে চলেছে। পরে জেনেছিলাম খবরটা নিছক গুজব ছিল।’

শিল্পা তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হওয়ায় বিচ্ছেদের গুঞ্জন তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। রাজের কথায়, ‘সে রাতে আমি ঘুমাতে পারিনি। মনে হয়েছিল আত্মহত্যা করি। পরে আবার মনে হলো জীবন শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। কারণ আমার কাছে আমার স্ত্রী ও পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’

পর দিন ফোনে স্ত্রীর সঙ্গে কথা হয় রাজের। শিল্পা তাঁকে জানান খবরটি সম্পূর্ণ মিথ্যা। এ প্রসঙ্গে তিনি বলেন, “পরের দিন তার (শিল্পা শেঠি) সঙ্গে ফোনে কথা বলি। সে বলে, ‘এগুলো সম্পূর্ণ বাজে কথা। আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে বিশ্বাস করি। এ নিয়ে চিন্তা কোরো না।’ ওই একটা ফোন কল আমাকে প্রচণ্ড সাহস জুগিয়েছিল। মনে হয়েছিল, যার যা ভাঙার ভেঙে যাক। আমার স্ত্রী সঙ্গে আছে। আমি পুরো পৃথিবীর মুখোমুখি হতে পারব। তখন আর কোনো কিছুর পরোয়া করিনি।”

উল্লেখ্য, ২০২১ সালে পর্নোগ্রাফি তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিতরণের অভিযোগে রাজ কুন্দ্রাকে মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছিল। দীর্ঘ ৬৩ দিন জেল খাটার পর ২০২১ সালের ২০ সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি আদালত তাঁকে জামিন দেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর