রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ট্রেনে আসন নিয়ে ঝগড়া, রেলকর্মীদের ব্লেড দিয়ে হামলা অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

ট্রেনে বসয়া নিয়ে ঝগড়া, রেলকর্মীদের ব্লেড দিয়ে হামলা অভিনেত্রীর 

ট্রেনে বসা নিয়ে ঝগড়া বাঁধিয়ে রেল কর্মীদের ব্লেড নিয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয়  মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, গেল ১২ আগস্ট শুটিংয়ে যোগ দিতে আরাবল্লী এক্সপ্রেসে করে সুরাত যাচ্ছিলেন অন্তরা। অভিযোগ উঠেছে অভিনেত্রীর কাছে স্লিপার ক্লাসের টিকিট থাকলেও তিনি সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন।   

ঘটনাটি রাত ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যাকার। অন্তরার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, এক যাত্রী তাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি আসন ছাড়তে অস্বীকার করায় ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেল প্রতিরক্ষা বাহিনী আরপিএফ-কে জানান।

1786868399_antara-lead-jpg

এরপর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন আরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর যামিনীকান্ত মিশ্র এবং কনস্টেবল রাজেশ কুমার। তারা মধ্যস্ততা করতে গেলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেত্রী। এক সময় রীতিমতো দুর্ব্যবহার শুরু করেন। 

পুলিশের দাবি, এক সময় অভিনেত্রী নিজের পোশাক খুলে হাতে রেজ়র ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই ব্লেড দিয়ে এক আধিকারিককে আঘাতও করেন তিনি। ঘটনায় নিজেও আহত হন অভিনেত্রী। যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, তাঁর পোশাক এবং মোবাইল ফোনও নষ্ট করেন অন্তরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ট্রেনের ওই কামরার দরজা লাগিয়ে দেওয়া হয়। এসময় কক্ষের কাচ ভাঙার চেষ্টা চালান অন্তরা। এমন পরিস্থিতিতে দাহানু স্টেশন পর্যন্ত নেওয়া হয় অন্তরাকে। এরপর তুলে দেওয়া হয় রেলপুলিশের হাতে।

there-is-a-viewership-issue-with-kasautii-zindagii-kay-antara-banerjee

এ সময় জিজ্ঞাসাবাদের পর রেলপুলিশ অন্তরাকে পরিবারের হেফাজতে দিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তাকে গ্রেফতারের দাবি করেন। পরে অভিনেত্রীকে গ্রেফতার করা হলেও জামিনে মুক্তি দেওয়া হয়। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর