রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

২০ বছরের ছোট নারীর সঙ্গে প্রেম, সমালোচনার মুখে যা বললেন অনুরাগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

২০ বছরের ছোট নারীর সঙ্গে প্রেম, সমালোচনার মুখে যা বললেন অনুরাগ

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে ফের বিয়ের গুঞ্জন। দুইবার বিচ্ছেদের পর এবার তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি! ২০১৫ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সহনির্মাতা শুভ্রা শেট্টির প্রেমে পড়েন তিনি। দুইজন থাকেনও একছাদের নিচে। তবে প্রেমিকার সঙ্গে ২০ বছরের বয়সের ব্যবধান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অনুরাগ। যদিও সমালোচনাকে গায়ে মাখছেন না তিনি।

পরিচালক জানিয়েছেন, সমালোচনার কথা ভেবে একসময় তিনি বেশ হীনমন্যতায় ভুগেছিলেন। সম্পর্ক ভেঙে দিতেও চেয়েছিলেন। তবে জীবনের সব বাধা পেরিয়ে দীর্ঘ ১১ বছর একসঙ্গে রয়েছেন। ‘নিশাঞ্চি’ ছবির শুটিংয়ের সময় থেকে সম্পর্কের শুরু। সম্পর্ক মেনে নিতে বেশ সময় লেগেছিল বলে জানান অনুরাগ।

image
সংগৃহীত

বিয়ে নিয়ে সরাসরি কিছু না বললেও প্রেমিকা শুভ্রা শেট্টির মনোভাব নিয়ে পরিচালক জানান, শুভ্রা বিয়ে বিশ্বাস করেন না। নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে খুব সুখে আছি। ওর সঙ্গে থাকতে চাই। তার জন্য যা করতে হয়, করব।’ পরিচালক আরও যোগ করেন, ‘জীবনে অনেক কিছুই আছে। আমার মতো একটা বুড়ো লোকের আর হারানোর কী আছে?’

সাক্ষাৎকারে তাঁদের সম্পর্কের শুরুর দিকের একটি পুরনো স্মৃতি তুলে ধরেছেন।  শুভ্রা একসময় অনুরাগকে বলেছিলেন, প্রেমে পড়ার ইচ্ছে পূরণ হওয়ায় তিনি এখন নিশ্চিন্তে মারা যেতে পারেন। পরিচালক বলেন, ‘এর আগে গাড়ি দুর্ঘটনা হলেও আমি কখনও ভয় পেতাম না। কোনো কিছু নিয়ে মাথাব্যথা ছিল না। কিন্তু প্রথম বার মনে হচ্ছে, বেঁচে থাকার মতো কিছু পেয়েছি। তাই এখন আর মরতে চাই না।’ পুরনো স্মৃতি মনে করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগ। এ সময় তাঁর চোখে পানি চলে আসে।

50a42d0a21764e1ba4e4703b4152aa78
সংগৃহীত

অনুরাগের প্রযোজনা সংস্থাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন শুভ্রা। সেখান থেকে তাঁদের পরিচয়। পরবর্তীতে প্রেম। এ প্রসঙ্গে অনুরাগ জানান, বই, সিনেমা আর ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে শুভ্রার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর