শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নিজের ১৬ সিনেমার পোস্টারের পাশে দাঁড়িয়ে যে প্রশ্ন রাখলেন পূজা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

নিজের সিনেমাগুলোর পোস্টারের পাশে দাঁড়িয়ে যে প্রশ্ন রাখলেন পূজা 

শিশুশিল্পী হিসেবে পর্দায় প্রথম মুগ্ধতা ছড়িয়েছিলেন পূজা চেরী। বড়বেলায়ও ধরে রেখেছেন ধারাবাহিকতা। অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছেন ঢালিউডে। এবার সামাজিক মাধ্যমে নিজের ১৬ সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে দিলেন এক বার্তা।

দেয়ালে বাঁধানো পূজার ১৬ ছবির পোস্টার। যেখানে বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এগুলো কেবল দেয়ালে টাঙানো পোস্টার না— আমার পথচলা, একাগ্রতা, সংগ্রাম আর অভিনয়ের প্রতি ভালোবাসারই একেকটি অংশ!’

736188312_1564700291691393_674412546457125039_n

প্রত্যেকটি চরিত্রকে সমানভাবে মূল্যায়ন করেছেন অভিনেত্রী। তার কথায়, ‘প্রতিটি চরিত্র আমাকে কিছু না কিছু শিখিয়েছে, প্রতিটি চলচ্চিত্র আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।’

শেষ লাইনে অনুসারীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী। দেয়ালে একটি ছবির পোস্টার নেই। সেটির নাম জানতে চেয়ে লিখেছেন, ‘বলতে পারেন কোনটি নেই এখানে?’ নেটিজেনরাও দিয়েছেন উত্তর। জানিয়েছেন, ‘প্রেম আমার ২’ সিনেমার পোস্টারটি নেই দেয়ালে। 

771814497_1596349435193145_4309385108403936193_n

‘প্রেম আমার ২’ যৌথ প্রযোজনায় নির্মিত একটি সিনেমা। এটি মুক্তি পায় ২০১৯ সালে। এতে পূজার বিপরীতে ছিলেন আদৃত রায়। রোমান্টিক ঘরানার ছবিটির প্রযোজনায় ছিল কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন্স এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ছবির নির্মাতা 
বিদুলা ভট্টাচার্য। 

সবশেষ পূজাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর