বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আন্ধার’ সিনেমায় চঞ্চলের লুক ফাঁস, যা বললেন রায়হান রাফী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

‘আন্ধার’ সিনেমার চঞ্চলের লুক ফাঁস, যা বললেন রাফী 

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এর একের পর এক লুক ফাঁস করে চমক দেখাচ্ছেন। ছবির নায়িকা নাজিফা তুষি ও ফারুক আহমেদ রেহানের পর এবার চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করলেন নির্মাতা। আগের মতো এবারও সিনেমার শুটিং সেট থেকে মনিটরের একটি ফ্রেম ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

জানা গেছে, চঞ্চল চৌধুরীকে ‘শমসের’ চরিত্রে দেখা যাবে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাফী লেখেন, চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগেও দুইবার কাজের সৌভাগ্য হয়েছে। তবে সেগুলোর ব্যাপ্তি ছিল ক্যামিও টাইপের। ফলে অভিনেতার আসল ম্যাজিকটা হয়তো পুরোপুরি পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব হয়নি।’

নির্মাতা আরও লেখেন, ‘সত্যি বলতে কী, বাংলাদেশের কোনো ছবি দেখে কখনও মনে হয়নি যে চঞ্চল ভাই তাঁর পূর্ণ প্রতিভা দেখাতে পেরেছেন। সমস্যা হচ্ছে,ভদ্রলোকের প্রতিভার শেষ নেই। তাই পুরোটা দেখানো আদৌ সম্ভব কিনা সেটাও জানি না।’

image

তবে ‘আন্ধার’ সিনেমায় আক্ষেপ ঘুচে যাওয়ার ইঙ্গিত দিয়ে নির্মাতা জানান, চঞ্চল আসলে কতটা শক্তিশালী অভিনেতা, তার কিছুটা হলেও দর্শকদের দেখানোর চেষ্টা করেছেন তিনি। পুরো টিমের বিশ্বাস, চঞ্চল ছাড়া অন্য কারও পক্ষে শমসের চরিত্র ফুটিয়ে তোলা সম্ভব ছিল না। চঞ্চলের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। 

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প ‘আন্ধার’ নির্মিত হয়েছে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। তুষি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, রেহান, আফসানা মিমি, স্বর্ণালি চৈতির মতো তারাকারা। 

ইএইচ/ 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর