শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

প্রায় এক বছর চুপ ছিলাম, আর না: নাজিফা তুষি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

প্রায় এক বছর চুপ ছিলাম, আর না: নাজিফা তুষি

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফাঁস হলো রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এর নায়িকা নাজিফা তুষির লুক। শুক্রবার (৩১ জুলাই) সকালে অভিনেত্রীর লুকের সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতা। পোস্টে তিনি জানান, ভৌতিক ঘরানার এ সিনেমায় তুষির চরিত্রের নাম নদী।

সিনেমার শুটিং সেট থেকে মনিটরের একটি ফ্রেম শেয়ার করেন রাফী। যেখানে দেখা যায়, আনমনে বসে আছেন তুষি। তাঁর সামনে টেবিলের ওপর রাখা আছে একটি বই এবং চায়ের কাপ। টেবিলের ওপর হাত দুটি বাঁধিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি।

ছবিটি প্রকাশ করে রাফী জানিয়েছেন, এটি কোনো অফিসিয়াল পোস্টার নয়। শুটিং চলাকালীন মনিটর থেকে নেওয়া একটি মুহূর্তের স্ক্রিনশট। তবে এক ফ্রেমে তুষিকে অসাধারণ লাগছে।

তুষির লুকে মুগ্ধ নেটিজনরা। তারকাদের পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর লুকের প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা।

দর্শকদের উদ্দেশ্যে নির্মাতা বলেন, ‘নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। ‘আন্ধার’-এ দেখবেন তাঁর সবচেয়ে মোহময় উপস্থিতি। সুধীমণ্ডলী, পেশ করা হচ্ছে ‘আন্ধার’ সিনেমায় নদী চরিত্রে নাজিফা তুষিকে।’

এদিকে নিজের লুক প্রকাশ করে তুষি লিখেছেন, ‘প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না! ধন্যবাদ রায়হান রাফী। আমার লুকটা লিক করে দেওয়ার জন্য। যাইহোক ‘আন্ধার’-এর নদী আমার অভিনয় করা সবচেয়ে প্রিয় চরিত্র (আপাতত)। চরিত্রটি অনেক রকম ইমোশন নিয়ে খেলতে দিয়েছে। ছিল চ্যালেঞ্জিং, আবার ভীষণ রিওয়ার্ডিংও।’

সবশেষে নায়িকা লিখেছেন, ‘আমি যেমন এই চরিত্রে অভিনয় করে দারুণ একটা সময় কাটিয়েছি। আশা করি বড় পর্দায় আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে।’

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প ‘আন্ধার’ নির্মিত হয়েছে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। তুষি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, রেহান, আফসানা মিমি, স্বর্ণালি চৈতির মতো তারাকারা। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর