বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আমি ধার্মিক হয়ে গেছি: হাসান মাসুদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

আমি ধার্মিক হয়ে গেছি: হাসান মাসুদ 

এক সময় পর্দায় নিয়মিত থাকলেও এখন নিজেকে গুটিয়েছেন হাসান মাসুদ। অভিনয় থেকে নিয়েছেন সম্পূর্ণ অবসর। ধর্মকর্ম নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় এ অভিনেতা নিজেই জানিয়েছেন বিষয়টি।

পবিত্র হজ পালনের পর নিজের ভেতর পরিবর্তন এসেছে উল্লেখ করে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন আর অভিনয় করি না। আমি ধার্মিক হয়ে গেছি। সে কারণে শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি আর নাহয় করি না। আমি এবার হজ করেছি। এরপর থেকেই আমার ভেতরে পুরোপুরি পরিবর্তন এসেছে।’

ওই সাক্ষাৎকারে দেশের নাটকের মান নিয়ে হতাশা প্রকাশ করে হাসান মাসুদ বলেন, ‘আজকাল কোনো ভালো কনটেন্ট নেই। মানুষকে শুধু হাসবে, শুধুমাত্র এই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়।’

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন হাসান মাসুদ। পরে সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এরপর সাংবাদিকতা ছেড়ে নাটকে নাম লিখিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর