‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে বেশ ভক্ত জুটেছে অভিকা গোরের। এবার তাদের জন্য মন খারাপ করা খবর। হাসপাতালে শয্যাশয়ী পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী। না পারছেন খেতে, না পারছেন হাঁটতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে খবরটি দিয়েছেন অভিকার স্বামী মিলিন্দ। একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে স্ত্রীর অসুস্থতা নিয়ে কথা বলেছেন। মিলিন্দ জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন অভিকা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এরপর জানান, গত পাঁচ দিন ধরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বরে ভুগছিলেন অভিকা। ওই শরীরেই করছিলেন শুটিং। কিন্তু শেষ পর্যন্ত আরও অবনতি হয় শারীরিক অবস্থার। ঠিকমতো হাঁটতে ও খেতে পারছিলেন না।
তবুও কাজ থামাননি বলে জানান মিলিন্দ। গায়ে তাপ ও দুর্বলতা নিয়েই বিজ্ঞাপনের কাজে উড়ে যান দিল্লি। তবে যাওয়ার আগে টেস্ট করাতে দিয়ে যান। ফিরতেই হাতে আসে রিপোর্ট। জানা যায়, ডেঙ্গু পজিটিভ অভিকার। এরপর থেকেই হাসপাতালে অভিনেত্রী।
মিলিন্দোর ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই চিন্তায় আছেন অনুসারীরা। তারা অভিকার আরোগ্য কামনা করছেন। সেইসঙ্গে কাজের প্রতি অভিনেত্রীর নিষ্ঠার করছেন প্রশংসা।
আরআর




