শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

হাসপাতলে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

হাতের অস্ত্রোপচারের জন্য কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে শুক্রবার (৭ আগস্ট) সকালে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্যান্যরা। হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।

image

হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে, অভিনেতার হাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা শেষে তাঁকে আগামী দুই একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। তবে সম্পূর্ণ সুস্থ হতে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভক্ত ও সহকর্মীদের মনে উদ্বেগ তৈরি হয়। সামাজিক মাধ্যমে তাঁর  দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর