শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

সালমানের দেহরক্ষী হতে চান রাখি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ১১:০৫ এএম

শেয়ার করুন:

সালমানের দেহরক্ষী হতে চান রাখি

কয়েকমাস আগে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান খান। খবরটি সবখানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনুরাগীরা পড়েন যান দুশ্চিন্তায়। বলিউড ভাইজান নিজেও নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ছিলেন। সেকারণে মুম্বাই পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন। অনুমতিও পেয়েছেন তিনি।

আরও পড়ুন: পুত্র সন্তানের মা হচ্ছেন পরীমণি, ইঙ্গিত মিলল পোশাকে


বিজ্ঞাপন


এদিকে সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাখি সাওয়ান্ত। তিনি বলেন, ‘সালমান স্যার, আপনি টেনশন করবেন না। আমি দিনরাত আপনার জন্য প্রার্থনা করছি। ভারতবাসীর আশীর্বাদ রয়েছে আপনার সঙ্গে। আপনার কিচ্ছু হবে না।’

প্রয়োজনে সালমানের দেহরক্ষী হবেন বলে জানিয়েছেন তিনি। রাখি বলেন, ‘প্রয়োজনে আমি সালমানের দেহরক্ষী হতে প্রস্তুত। তার সামনে থাকব, গুলি চললে আমাকে আঘাত করবে। ভাইকে ছুঁতে পারবে না।’

আরও পড়ুন: অল্পতেই অহংকারী তুষি, বলছেন নেটিজেনরা

সালমানের ভক্ত রাখি। সেই সঙ্গে কৃতজ্ঞও। কেননা, গত বছর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার খরচ যোগাযোত হিমশিম খাচ্ছিলেন রাখি। খবরটি শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান।


বিজ্ঞাপন


আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর