মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ ছিনিয়ে নিয়েছিল বন্ধু: স্বাগতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ ছিনিয়ে নিয়েছিল বন্ধু: স্বাগতা

বহুমুখী প্রতিভার অধিকারী জিনাত সানু স্বাগতা। মাইক্রোফোন, ক্যামেরার সামনে ছড়ান মুগ্ধতা। নিজেকে প্রমাণ করেছেন বড়পর্দায়। তবে ক্যারিয়ারের পথচলা মোটেও সহজ ছিল না। একাধিকবার কাছের মানুষদের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। হারিয়েছেন কাজ। তবে কখনো ধৈর্য হারাননি। আল্লাহর কাছে বিচার দিয়েছেন। সম্প্রতি এক পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, সৃষ্টিকর্তা তাঁর কথা শুনে সঠিক বিচার করেছেন।

স্বাগতা লিখেছেন, ‘আমার এক বন্ধু শুটিংয়ের ৩ দিন আগে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে এবং পরিচালককে জাতীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে কাজটি বাগিয়ে নেয়। এবং যতদিন শুটিং চলবে ততদিন তার কুকুরের দেখাশোনা করার প্রস্তাব দেয়। যেখানে তাকে তার জীবনের কঠিন ও বিপজ্জনক পরিস্থিতি থেকে বহুবার উদ্ধার করেছি। এই বাটপারির পরেও করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার সাথে সে অনেকবার ঝামেলা করেছে। এই ঘটনার সময় অসহায় সময় পার করেছিলাম। বিচারটা তাই আল্লাহকে দিয়েছিলাম।’

image

শুধু বন্ধু নয়, শৈশবের এক বান্ধবীর চরম বিশ্বাসঘাতকতার কথাও তুলে ধরেন স্বাগতা। তিনি লেখেন, ‘এক বান্ধবী যাকে নিজের বোন মনে করতাম, শৈশবকাল থেকে সে-ও এই ধরনের কাজ করেছিল। আপন ভেবে নিজের অসহায়ত্ব জানালে পরের দিন আমার কাজ নিয়ে নেয়। তখন এমন একটা সময় পার করছিলাম যে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করত না। খালি মৌলিক চাহিদার জন্য কাজ করছিলাম। তার বিচারও আল্লাহর কাছে দিয়েছিলাম।’

প্রতারকদের শেষ পরিণতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আল্লাহ তিন বছরের মধ্যে তার বিচার দেখিয়ে দিল। একজনের সম্মান নিয়ে নিল। তা সে যত কিছুই অর্জন করুক না কেন দেশের মানুষ তাকে গালি দেয়। আর অন্য জনের সুখ, কাজ, শান্তি সব নিয়ে নিল। ধন্যবাদ সৃষ্টিকর্তার।’

সবশেষে স্বাগতা লেখেন, ‘তাদের পরিণতি দেখে খারাপ লাগে কারণ তারা আমার বন্ধু। কিন্তু তোমার (আল্লাহ) বিচার দেখে ভয় লাগে মনে হয় যদি ভুলে গুটিবাজি করে কারও রিজিক নষ্ট করি পরিণতি তো ভালো হবে না। আল্লাহ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখুন। বিশেষ করে বন্ধুদের বাঁশ দেওয়া থেকে বিরত রাখুন। আর বিচারের জন্য ধন্যবাদ, আনন্দও লাগছে। মানুষ বলে কথা।’

উল্লেখ্য, পোস্টটি পরবর্তীতে অভিনেত্রীর টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি।

ইএইচ/

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর