মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রেস্তোরাঁ ব্যবসায় নামলেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

রেস্তোরাঁ ব্যবসায় নামলেন অভিনেত্রী স্বাগতা
জিনাত সানু স্বাগতা

তারকাদের ব্যবসায় নাম লেখানোর রীতি নতুন নয়। দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা অভিনয়ের পাশাপাশি নাম লিখেছেন উদ্যোক্তার খাতায়। এবার রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। 

আজ (৫ নভেম্বর) থেকে রাজধানীর বনানীতে যাত্রা শুরু করছে অভিনেত্রী স্বাগতার রেস্টুরেন্ট ‘ট্রুগানিক বাই স্বাগতা’। অর্গানিক ও বিষমুক্ত দেশি খাবারের পাশাপাশি পাওয়া যাবে গ্রামবাংলার স্বাদে তৈরি ভাত, মাছ, মাংস, শাকসবজি, পানীয় ও মিষ্টান্ন।  

image

অভিনেত্রীর কথায়, “এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং এটি একটি ‘সৎ উদ্যোগ’। এখানে খাবারের গুণগত মান ও বিশুদ্ধতার সঙ্গে কোনো আপস করা হবে না।”

স্বাগতা গণমাধ্যমকে বলেন, ‘অভিনয় আমার পেশা, কিন্তু বিশুদ্ধ খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ববোধের জায়গা থেকে করা। আমি চাই, মানুষ যেন নিরাপদ ও বিষমুক্ত খাবারের স্বাদ নিতে পারে।’

স্বাগতা জানিয়েছেন, দেশে অনেকেই অর্গানিক বা বিষমুক্ত খাবারের নামে ক্রেতাদের ধোঁকা দেন। তিনি সে পথে হাঁটবেন না। অভিনেত্রীর নিজস্ব ফার্ম রয়েছে, যেখানে ধানসহ নানা শস্য উৎপাদন হয়। পাশাপাশি গবাদিপশুর খামারও আছে। সেখান থেকে যা উৎপাদন করবেন সেটা রেস্টুরেন্টে ব্যবহার করবেন। যেখানে তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা থাকবে না।

অভিনেত্রী বলেন, ‘আমরা যেহেতু নিজেরাই উৎপাদন করছি, তাই কোনো বাড়তি দালালি বা সরবরাহ খরচ নেই। ফলে খাবারের দামও তুলনামূলকভাবে কম রাখা সম্ভব।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর