শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ

বিয়েটা আর করতে হলো না: পরীমণি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

বিয়ে টা আর করতে হলো না: পরীমণি 

অনেক দিন ধরে একা আছেন পরীমণি। নেটিজেনদের কৌতূহল আবারও কি বিয়ে করবেন নায়িকা। ফুটবল বিশ্বকাপের গেল সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলার শুরুতেই পরীমণি জানিয়েছিলে আর্জেন্টিনা  জিতলে আবার বিয়ে করবেন তিনি। তবে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার।

একই সঙ্গে পরীর ভক্তদেরও অপেক্ষা বাড়ছে। কেননা,  আর্জেন্টিনার পরাজয়ে পর সামাজিক মাধ্যমে করা এক পোস্টে পরীমণি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’  

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। পুরো ম্যাচে প্রায়৬৬% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শট নেয় স্প্যানিশরা।

বিপরীতে সাবেক চ্যাম্পিয়নরা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৪% সময়। ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের গোলপোস্টে মাত্র ২টি শটনিতে পেরেছে আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স। আর এই চরম হতাশারঅনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই ভাঙলো আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর