বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তানজিন তিশার পাশে জয়, মনে করিয়ে দিলেন দুটি ঘটনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

তানজিন তিশার পাশে জয়, মনে করিয়ে দিলেন দুটি ঘটনা 

সম্প্রতি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। একটি শাড়ির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তিশা— এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সমন জারি করা হয়।

বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তিশা। এবার তার পাশে দাঁড়ালে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতকাল শনিবার সামাজিক মাধ্যম এ নিয়ে একটি পোস্ট দেন জয়। 

নিজের ওই ফেসবুক পোস্টে জয় লেখেন, বিষয়টি একজন তারকা অভিনেত্রীর জন্য খুবই বিব্রতকর। সামান্য টাকার শাড়ির জন্য তার যে ভোগান্তি হচ্ছে সেটা কেটে যাবে খুব দ্রুত তা নিশ্চিত। কিন্তু সাধারণ মানুষের পারসেপশন অর্থাৎ মনোজগতে থেকে যাবে অনন্তকাল যে কোন তানজিন তিশা? যে শাড়ি নিয়ে প্রতারণা করেছিল। সেই তানজিন তিশা। এভাবেই মানুষ বলবে। কখনোই বলবে না সে একজন দারুণ অভিনেত্রী।

অভিনেতার কথায়, ‘অনেক বছর ধরে সে মিডিয়াতে দুর্দান্ত অভিনয়ে উপহার দিয়ে এসেছে। আর এভাবেই শিল্পীরা বিব্রত হতে হতে এ ধরনের ঘটনাকে নিজের কপালের সাথে এক করে নিয়েছে। ওই যে একজনে বলেছিল এদেশে জন্ম নেবেন অথচ অপমানিত হবেন না তা কি হয়? কারণ শাড়ি নিয়ে যদি কোনো ঝামেলা থেকেও থাকে তা খুব সহজেই দুই পক্ষের সমঝোতায় মেটানো যেত।’

বিষয়টি সংবাদের শিরোনাম হওয়া শিল্পীর জন্য নেতিবাচক বলে মনে করেন জয়। তিনি বলেন, ‘শিরোনামে শিল্পীর পক্ষে কোনো পজিটিভ ইম্প্রেশন নেই। শিরোনাম হচ্ছে তানজিন তিশা কী ভাবছে? তার চেয়ে বরং ভালো হতো যদি শিরোনামটা হতো এমন তুচ্ছ ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়ে নাজেহাল হচ্ছেন তানজিন তিশা। তাহলে ভালো হতো। শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে। শিল্পী হতে পারে কয়জনে? শিল্পী হয়ে জন্মায় শিল্পীরা।’

সবশেষে জয় দুটি ঘটনা উল্লেখ করেন। বলেন, ‘তবে আমার একটা দুঃখ আছে আজ বলেই ফেলি তানজিন তিশা আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও দুই বছর আগে আমেরিকায় আমি লোক মাধ্যমে শুনতে পেয়েছি আমি স্টেজে উঠলে সে স্টেজে উঠবে না এমন কথা জানি না সত্যি কি না। আরেকটি অ্যাওয়ার্ড শোয়ে শুনতে পেয়েছি আমাকে দেখে সে বলেছে উনি এখানে কেন? এ দুটি কথাই তার কাছের লোকের মুখে শোনা তাও আমি কষ্ট পেয়েছি। কিন্তু তাই বলে তার দুঃসময় তার পাশে থাকব না তা তো হতে পারে না।’

২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা হয় তিশার নামে। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত র বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর