রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘর ভাঙছে ‘বিগ বস’ জয়ী অভিনেতা গৌরব খান্নার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:০১ এএম

শেয়ার করুন:

ঘর ভাঙছে ‘বিগ বস’ জয়ী অভিনেতা গৌরব খান্নার 

ঘর ভাঙছে ‘বিগ বস’ জয়ী ও ছোটপর্দার অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার। সম্প্রতি রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর মঞ্চে তাঁদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা। তিনি জানিয়েছেন, তাঁরা দীর্ঘ এক বছর ধরে আলাদা থাকছেন।

বিচ্ছদের খবরটি প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন, ‘গৌরব আর আমি ডিভোর্সের পথে হাঁটছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। বিষয়টি এত দিন আমরা প্রকাশ করিনি।’ তবে বিচ্ছেদের পেছনে কোনো কাদা ছোঁড়াছুঁড়ি বা তিক্ততা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটি আমরা দুজনে মিলে নিয়েছি। আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। এখনও নিয়মিত কথা হয়। কিন্তু জীবনসঙ্গী হিসেবে আমরা বুঝতে পেরেছি আমাদের দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা ও চাওয়া একেবারেই আলাদা।’

খোঁজ নিয়ে জানা গেছে, তারকা দম্পতির সম্পর্কের টানাপোড়েন মূলত গৌরবের ‘বিগ বস ১৯’ জার্নি চলাকালীন সময় থেকে শুরু হয়েছিল। সেই সময় শো-তে গৌরব বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আকাঙ্ক্ষা মা হতে রাজি ছিলেন না। সন্তান এবং ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে দুজনের মতপার্থক্যের জেরে বিচ্ছেদের পথা হাঁটছেন গৌরব-আকাঙ্ক্ষা। 

উল্লেখ্য, আলাদা থাকার সময় দুইজনকে একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অংশ নিতে দেখা গেছে। ফলে ভক্ত ও পরিবারের সবাই ভেবেছিলেন তাঁদের মধ্যকার দূরত্ব হয়তো ঘুচে গেছে। কিন্তু আকাঙ্ক্ষা স্পষ্ট জানিয়েছেন, বাইরে একসঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হলেও স্বামী-স্ত্রীর সম্পর্কে ছেঁদ ঘটেছে। যদিও অভিনেত্রী জানিয়েছেন, বিচ্ছেদের খবরটি তাঁদের পরিবারের জন্য বড় একটি ধাক্কা।

image

‘অনুপমা’ ধারাবাহিকের ‘অনুজ’ চরিত্র দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া গৌরব খান্না। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর ট্রফি জিতেছিলেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর