শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

রাজিবের কেন শাস্তি হলো না প্রশ্ন ফারিন খানের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

রাজিবের কেন শাস্তি হলো না প্রশ্ন ফারিন খানের

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের মূল অপরাধী রাজিব হাসানের বিচার না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী ফারিন খান। শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি পোস্ট করেন নির্মাতা শিহাব শাহীন। তাঁর সেই পোস্টটি নিজের দেওয়ালে শেয়ার করে ফারিন প্রশ্ন তুলেছেন, কেন রাজিবের শাস্তি হলো না।

তিনি লিখেছেন, ‘এই অসভ্য ছেলের কেন কোনো শাস্তি হলো না? এত বড় একটা অন্যায় করার পরেও?’


বিজ্ঞাপন


এর আগে শিহাব শাহীন তাঁর পোস্টে লেখেন, “জিজ্ঞেস করেছিলাম ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’ যাকে ভালোবাসো কীভাবে তাঁর এত বড় ক্ষতি করলা? ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। সব মিথ্যা!”

আমি মানসিকভাবে ভেঙে পড়েছি: প্রভা

ভিডিও ফাঁসের মতো সাইবার অপরাধের পরও রাজিব পার পেয়ে যায়, কিন্তু তখন সবাই প্রভার সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছিল। এ নিয়ে নির্মাতা বলেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তাঁর গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’ লেখার শেষ অংশে রাজিবের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে তাঁকে ‘পিস অফ শীট’ বা জঘন্য অপদার্থ বলেও আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। কিন্তু বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব কিছু আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। যার নির্মম শিকার হয়ে ভেঙে যায় অপূর্ব-প্রভার সংসার। থমকে যায় প্রভার ক্যারিয়ার।


বিজ্ঞাপন


'রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই'

বছর তিনেক আগে এক ফেসবুক পোস্টে প্রভা জানান, বিয়ের আগে বিভিন্ন কৌশলে ভুল বুঝিয়ে রাজিব এই ভিডিওগুলো করেছিল। প্রভা যখন এগুলো ডিলিট করার কথা বলতেন, রাজিব বলতেন, ‘তুমি কি পাগল; তুমি আমার বউ হবা এই জন্য আমি সব কিছু ডিলিট করে দিয়েছি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর