শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

২০১০ সালের আগস্টে চার হাত এক করে বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তাঁর কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল। সেই বিতর্কের জেরে ভেঙে গিয়েছিল অপূর্ব ও প্রভার সংসার।

প্রভার জীবনের পুরোনো ঝড় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’...যাকে ভালোবাসো কীভাবে তাঁর এত বড় ক্ষতি করলা?...ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। সব মিথ্যা!”


বিজ্ঞাপন


ভিডিও ফাঁসের মতো এত বড় অপরাধের পরও রাজিবের কোনো শাস্তি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিহাব শাহীন। রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তাঁর গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’

image

সবশেষে শিহাব শাহীন লেখেন, ‘ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে পিস অফ শীট। মাঝে মাঝে এই লাইনটার মর্মার্থ বুঝতে পারি আমি।’


বিজ্ঞাপন


ভিডিও ফাঁসের বিষয়ে বছর তিনেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, বিভিন্ন কৌশলে তাঁকে দিয়ে ভিডিওগুলো করাত রাজিব। একবার তিনি ভিডিওগুলো দেখার কথা বললে রাজিব বলেছিল, তুমি কি পাগল; তুমি আমার বউ হবা এই জন্য আমি সব কিছু ডিলিট করে দিছি। আসলে তো ডিলিট করে নাই।

ইএইচ/

 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর