বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ছুরিকাঘাতে নিহত গ্র্যামিজয়ী গীতিকার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

ছুরিকাঘাতে নিহত গ্র্যামিজয়ী গীতিকার 

বিশ্বসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। লন্ডনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন গ্র্যামি পুরস্কার বিজয়ী মার্কিন গীতিকার তালাই রাইলি। তার আসল নাম মার্ক ওরাবিয়ি। গত সপ্তাহে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। 

লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার (৫ জুন) ওয়েস্ট হ্যাম এলাকায় হামলার ঘটনায় দুজন হতাহত হন। যাদের মধ্যে ৩৫ বছর বয়সী রাইলিও ছিলেন। পরবর্তীতে রাইলির পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মার্ক আমাদের অত্যন্ত প্রিয় একজন ছেলে, ভাই, চাচা এবং বন্ধু ছিল। সে আমাদের পরিবার এবং তার পরিচিত সবার জীবনে ভালোবাসা আর আনন্দ বয়ে এনেছিল।  তাঁকে আমরা সব সময় আমাদের হৃদয়ে ধারণ করে রাখব।’

image

তালাই রাইলি সংগীত দুনিয়ার পরিচিত নাম। ব্রিটনি স্পিয়ার্স, ডুয়া  লিপা, ইগি আজালিয়া, জেসন ডেরুলো এবং টিনি টেম্পাহর মতো বিশ্বখ্যাত তারকাদের একাধিক জনপ্রিয় গানের পেছনে অবদান রয়েছে প্রায়ত এই গীতিকারের। বিশেষ করে জনপ্রিয় সংগীতশিল্পী এইচ.ই.আর.-এর ২০১৭ সালের গ্র্যামিজয়ী অ্যালবামের ‘লাইটস অন’ গানে কাজ করে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন।

রাইলির মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর ছোট ভাই ও জনপ্রিয় প্রযোজক স্ক্রিবজ রাইলি। ইনস্টাগ্রামে ভাইয়ের সঙ্গে কাটানো বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ভাইয়ের সঙ্গে আমার শেষ যখন কথা হয়, তখন আমাদের বাকি কাজগুলো নিয়ে আলাপ করছিলাম। আমার দেখা সবচেয়ে ভালো মনের একজন মানুষ ছিল সে। সে মানুষকে খুব ভালোবাসত। তার সুন্দর ব্যবহারের কারণে মানুষ তাঁকে পছন্দ করত।’

image

হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চব্বিশ ও সাতাশ বছর বয়সী দুই যুবক এবং পঁচিশ বছর বয়সী এক তরুণী রয়েছেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও তাদের নাম প্রকাশ করেনি। 

মামলার প্রধান তদন্ত কর্মকর্তা জোয়ানা ইয়র্ক ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর