বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

গৃহকর্মীর ছুরিকাঘাতে গায়িকার মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

গৃহকর্মীর ছুরিকাঘাতে গায়িকার মৃত্যু

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনিতা ঘোষ আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) গৃহকর্মীর হাতে খুনের শিকার হয়েছেন তিনি! বেহালার পর্ণশ্রী এলাকায় নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে তার রক্তাক্ত মরদেহ। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিল্পীর শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, গায়িকাকে ধারালো অস্ত্র দিয়ে গোটা শরীর খুঁচিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  


বিজ্ঞাপন


হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, দুইজন গৃহকর্মী ও একজন রাধুনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সঞ্জু নামের এক গৃহকর্মী ইতোমধ্যে তার দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

গায়িকার পরিবারের দাবি, টাকা লেনদেন ইস্যুতে হত্যার শিকার হয়েছেন অনিতা ঘোষ। বকেয়া টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত সঞ্জু সরকার ছুরি দিয়ে অনিতার মুখে ও পেটে আঘাত করেন।  

পুলিশ জানিয়েছে, অনিতা অচেতন হয়ে গেল তাঁর শরীর থেকে সোনার গয়না খুলে নেন অভিযুক্ত। এছাড়াও আলমারি থেকে নগদ অর্থ চুরি করেন।  

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেহালার পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন অনিতা ঘোষ। অরূপ দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত। তাঁকে দেখাশোনার জন্য বাড়িতে কাজের লোক রাখা হয়েছিল। অনিতার ছেলে বেহালার অন্য একটি ফ্ল্যাটে থাকেন। অনিতা ঘোষ একসময় দূরদর্শন ও আকাশবাণীর নিয়মিত সংগীতশিল্পী ছিলেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর