রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

সেলিনা জেটলির নামে জোড়া উকিল নোটিশ প্রাক্তন স্বামী-শ্বশুরের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

সেলিনা জেটলির নামে জোড়া উকিল নোটিশ প্রাক্তন স্বামী-শশুরের 

বিচ্ছেদের পরও প্রাক্তন স্বামী পিটার হাগের সঙ্গে দ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলেছে অভিনেত্রী সেলিনা জেটলির। এরইমধ্যে আদালতে গড়িয়েছে। পিটারের নামে মামলা ঠুকেছেন তিনি। এবার পিটারও আইনি পদক্ষেপ নিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মূলত সেলিনার মামলার পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ নিয়েছেন পিটার। সেলিনা তার নামে আদালতে একাধিক গুরুতর অভিযোগ এনে মামলা করেন। ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। 

celina-jaitley-and-peter-haag_20251126_103948926

এরপরই মানহানির অভিযোগ আনেন পিটার। সেলিনাকে পাঠান উকিল নোটিশ। সেলিনার আনীত অভিযোগে অসম্মান করা হয়েছে দাবি করেই নোটিশ পাঠিয়েছেন পিটার। পাশাপাশি অভিনেত্রীকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন।

বিষয়টি মুম্বাইয়ের একটি ল ফার্ম সেমওয়াল অ্যান্ড কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে সেলিনা জেটলিকে দুটি আলাদা নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ দুটি পিটার হ্যাগ এবং তাঁর বাবা উলফগ্যাং জে হ্যাগের তরফে পাঠানো হয়েছে। 

এদিকে সম্প্রতি সন্তানের কবরের সামনে কান্নার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন সেলিনা। সন্তানদের সঙ্গে প্রাক্তন স্বামী দেখা করতে দিচ্ছেন না বলে অভিযোগ আনেন।

selina_20251126_104152245

তিনি বলেন, ‘অস্ট্রিয়ান বিচারকের সামনে অঙ্গীকার করা সত্ত্বেও, আমার সন্তানদের কোনো এক অজানা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের আর ফিরিয়ে আনা হয়নি। আমি কেবল আমার ছেলে শামসেরের সঙ্গেই দেখা করতে পেরেছি। আসলে ও মারা গেছে। এটা একজন মায়ের হৃদয়বিদারক গল্প, যে তার সন্তানদের জন্মের পর থেকে তাদের জন্য সবকিছু করেছে।’

সেলিনার স্বামী পিটার একজন অস্ট্রেলিয়ান হোটেল ব্যবসায়ী। ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাঁদের তিন সন্তান রয়েছে। পিটারের নির্যাতন থেকে বাঁচতেই গেল বছরের অক্টোবর মাসে অস্ট্রিয়া থেকে পালিয়ে মুম্বাই চলে আসেন সেলিনা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর