রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

হাসপাতালে অমিতাভ বচ্চন! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

হাসপাতালে অমিতাভ বচ্চন! 

বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য মন খারাপ করা খবর। হাসপাতালে যেতে হয়েছে অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

খবরটি শুনেই কপালে ভাঁজ পড়েছে বিগ বি ভক্তদের। একটাই প্রশ্ন তাদের, কী হয়েছে প্রিয় তারকার। মেলেনি সুস্পষ্ট উত্তর। অভিনেতার ঘনিষ্ঠজন পরিচালক-প্রযোজক সুজিত সরকার। সিনিয়র বচ্চনের 'পিকু', 'গুলাবো সিতাবো', 'পিঙ্ক'সহ একাধিক ছবির নির্মাতা। তার দ্বারস্থ হয়েও মেলেনি উত্তর। শহরের বাইরে থাকায় এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন তিনি। 

তবে মুম্বাইয়ের একটি সূত্র জানিয়েছে, হজমের সমস্যায় ভুগছেন অমিতাভ। সেজন্যই হাসপাতালে যেতে হয় তাকে। ১৬ মে মুম্বাইয়ের এক প্রথম সারির হাসপাতালে যান তিনি। সম্ভবত ভর্তিও হতে হয়েছিল তাকে। দেখতে গিয়েছিলেন অভিষেক বচ্চন। সূত্র জানিয়েছে এখন ভালো আছেন অভিনেতা। 

তবে মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার কারণে হাসপাতালে যাননি অমিতাভ। গিয়েছিলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে। সেদিনই ফিরেছেন বাড়ি। যদিও এ নিয়ে বচ্চন পরিবার মুখ খলেনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর