রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

সেদিন দিলেন বিয়ের খবর, এবার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সুবাহর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

সেদিন দিলেন বিয়ের খবর, এবার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সুবাহর 

দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবর দেন চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। এবার স্বামী হাসানের বিরুদ্ধে আনলেন পরকীয়ার অভিযোগ। সঙ্গে মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগও আছে।

সামাজিক মাধ্যমে সুবাহ জানিয়েছেন, বছর দেড়েক হলো বিয়ে করেছেন তিনি। আশা ছিল সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের। কিন্তু তার বদলে তাকে হতে হচ্ছে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার।


বিজ্ঞাপন


সুবাহর অভিযোগ, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও কয়েকটি বিয়ের ইঙ্গিত দিয়েছেন। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে নীরব থাকার চাপ দেওয়া হতো, নতুবা সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো।

subah-20230227124504

অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে অভিযোগ সুবাহর। সেইসঙ্গে দাবি, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন।


বিজ্ঞাপন


সুবাহ জানান, তার কাছে এসব ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে তা প্রকাশ করবেন। বর্তমানে তিনি চরম মানসিক কষ্টের মধ্যে আছেন বলেও উল্লেখ করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এর আগে সামাজিক মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করে সুবাহ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করেছেন তিনি। তবে সে সময় প্রকাশ করেননি স্বামীর নাম-পরিচয়। জানা গিয়েছিল, তার স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 

subah-20230115141234

আরও জানিয়েছিলেন, বেশ কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি। তার কথায়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের জেরে পরিচিতি পান সুবাহ। সেই পরিচিতি থেকে অভিনয় করেন চলচ্চিত্রে। নামের পেছনে যুক্ত হয় ‘চিত্রনায়িকা’। যদিও তার চলচ্চিত্রে অভিষেক মনে রাখার মতো হয়নি। ঝুলিতে যোগ হয়নি আলোচিত কোনো কাজ। এবার বিয়ে ও স্বামীর পরকীয়ার খবর দিয়ে আলোচনায় তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর