মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

ভালো পাত্র পেলেই ফের বিয়ে করবেন সুবাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

ভালো পাত্র পেলেই ফের বিয়ে করবেন সুবাহ

ফের বিয়ের জন্য পাত্র খুঁজছেন ড্রামা কুইন শাহ হুমায়রা সুবাহ। আর কোনো প্রেমের সম্পর্কে জড়াবেন না বলে জানিয়েছেন তিনি। ভালো পাত্র পেলেই মালবদল করবেন এ নায়িকা।

ফেসবুক লাইভে অনুরাগীদের উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘পাত্র দেখেন। ভালো পাত্রই পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন।’


বিজ্ঞাপন


অবশ্য এখনও অনেকেই ফেসবুকে তাকে মেসেজ পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন বলেও জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়। এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায় বার্থডের সময় আসলে গিফ্ট দেওয়ার সময় এলে সব সাইলেন্ট হয়ে গেছে।’

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম নিয়ে পরিচিতি পান সুবাহ। এরপর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করে ছিলেন আলোচনার শীর্ষে। সবশেষ গত বছর ইলিয়াস-সুবাহর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। আর নায়িকা সুবাহর অভিষেক হয় একই বছর শেষদিকে ‘বসন্ত বিকেল’র মধ্য দিয়ে। যদিও ছবিটি ব্যবসায়ীকভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছিল।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর