মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

চুপিসারে বিয়ে করলেন হুমায়রা সুবাহ, পাত্র কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

চুপিসারে বিয়ে করলেন হুমায়রা সুবাহ, পাত্র কে? 

চুপিসারে বিয়ে করেছেন চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। এতদিন গোপন রাখলেও এবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন। নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করেছেন সুবাহ। তবে প্রকাশ করেননি স্বামীর নাম-পরিচয়। তবে জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 


বিজ্ঞাপন


তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি। তার কথায়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের জেরে পরিচিতি পান সুবাহ। সেই পরিচিতি থেকে অভিনয় করেন চলচ্চিত্রে। নামের পেছনে যুক্ত হয় ‘চিত্রনায়িকা’। যদিও তার চলচ্চিত্রে অভিষেক মনে রাখার মতো হয়নি। ঝুলিতে যোগ হয়নি আলোচিত কোনো কাজ। এবার বিয়ের খবর দিয়ে এলেন আলোচনায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর